পুকুরে গোসলে নেমে চার শিশুর মৃত্যু

৩০ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, নওগাঁ): নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের সবার বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে।

শনিবার দুপুর ২টার দিকে পৌর শহরের আরজি নওগাঁ শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরু হলো, আব্দুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা, আনোয়ার হোসেনের মেয়ে আশা, টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া ও ছেলে ফরহাদ।

স্থানীয়রা জানান, ছয় শিশু আরজি নওগাঁ শেরপুর এলাকায় বাড়ির কাছের একটি পুকুরে গোসল করতে নামে।গোসল শেষে দুই জন বাড়ি যায়। বাকি চারজন পুকুরে গোসলের সময় পানির নিচে কাদায় আটকে যায়।

দীর্ঘ সময় বাড়ি না ফেরায় স্বজনরা পুকুরে গিয়ে তাদের খোঁজ করেন। এসময় কাদায় আটকে থাকা অবস্থায় চার শিশুকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তাদের নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিবুল ইসলাম সাংবাদিকদের চার শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানও হয়েছে বলেও জানান তিনি।

শোক/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *