পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আনাফ হোসেন ও হুমায়রা খাতুন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা একে অপরের ফুফাতে ও মামাতো ভাইবোন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনাফ হোসেন ওই গ্রামের সোহেল হোসেনের ছেলে এবং হুমায়রা পাবনার ফরিদপুরের থানাপাড়া এলাকার একরামুল ইসলাম নয়নের মেয়ে। হুমায়রা তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, শিশু আনাফ তার ফুফাতো বোন হুমায়রাকে সাথে নিয়ে বাড়ির পাশে সরকারি পুকুরপাড়ে খেলা করছিল। খেলার সময় সবার অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে অনেকক্ষণ তাদের কোনও সাড়া শব্দ না পেয়ে শিশু হুমায়রার মা পিংকি বেগম বাহিরে এসে মেয়ের খোঁজ করেন।

এ সময় তার মেয়েকে খুঁজে না পেলে স্বজনসহ প্রতিবেশীরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে তাদের দুজনকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শোক/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *