প্যারিসের উদ্দেশে মেসির যাত্রা

১০ আগস্ট ২০২১ (স্পোর্টস ডেস্ক): প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) সাথে চুক্তি হয়েছে লিওনেল মেসির। তিনি এখন প্যারিসের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে স্থানীয় গণমাধ্য্যমের রিপোর্টে বলা হয়েছে। যোগ দিবেন সাবেক সতীর্থ নেইমারের সাথে।

এতে বলা হয়, সপ্তাহের শেষ দিন বার্সেলোনাকে আবেগ আপ্লুত বিদায় জানানো মেসি মরিসিও পচেত্তিনোর দলে যোগ দিতে যাচ্ছেন। জুলাইয়ের শেষভাগে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কাতালান ক্লাবটির সাথেই মেসি নতুন চুক্তি করতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছিল। তবে গত বৃহস্পতিবার বার্সা নিশ্চিত করে দুই পক্ষের মধ্যকার নতুন চুক্তি সম্পাদন করা সম্ভব হচ্ছে না।

ছয় বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী মেসির ন্যু ক্যাম্প ছাড়ার খবরটি প্রচারিত হওয়ার সাথে সাথেই যোগাযোগ করতে দেরি করেনি পিএসজি। নতুন ক্লাবের সাথে চুক্তি চুড়ান্ত করতে আজই (মঙ্গলবার) মেসি প্যারিসের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন বলে দাবী করেছে স্থানীয় গণমাধ্যম এল’ইকুইপ।

আরও পড়ুন: মেসির নতুন ঠিকানা

সেখানে ডাক্তারি পরীক্ষা হওয়ার পর প্রাক দেস প্রিন্সেসের সাথে দুই বছরের চুক্তিপত্রে সই করবেন মেসি। চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। আগামীকাল বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩৪ বছর বয়েসি মেসির যোগদানের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে বলেও জানানো হয় গণমাধ্যমের রিপোর্টে।

লিওনেল মেসি/কিউটি/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *