প্রাণিসম্পদ খাতে বীমা সম্প্রসারণে নীতিমালা

নিউজ ডেস্ক: প্রাণিসম্পদ খাতে বীমা সম্প্রসারণে স্বল্প সময়ে নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে মন্ত্রী এ কথা জানান। “প্রাণিসম্পদ খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি ও প্রাণিবীমা সম্প্রসারণে চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তির ভূমিকা: আমাদের অবস্থান ও করণীয়” বিষয়ক সেমিনারের আয়োজক আদর্শ প্রাণিসেবা লিমিটেড।

রেজাউল করিম বলেন, প্রাণিসম্পদ খাতে বীমা সম্প্রসারণে একটি যৌথ কার্যকরী কমিটি গঠন করা দরকার। প্রাণিসম্পদ খাতে বীমা প্রক্রিয়া এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রচলিত বীমা ব্যবস্থায় প্রাণীকে অন্তর্ভুক্ত করা সম্ভব। গবাদিপ্রাণী আমৃত্যু অবদান রেখে যাচ্ছে। এ বিষয়টি নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় কার্যক্রম চলমান আছে।

সেমিনারে অতিথি হিসেবে আরও ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জয়নুল বারী, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য মোজাফফর হোসেন পল্টু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটি এম মোস্তফা কামাল এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মনজুর মোহাম্মদ শাহজাদা।

শ ম রেজাউল করিম/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ