প্রেমের সম্পর্কের জেরে ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক খুন

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে ২৪নং রোহিঙ্গা শিবিরে প্রেমের সম্পর্কের ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ জুবাইর নামে এক রোহিঙ্গা শরণার্থী খুন হয়েছেন।

শনিবার সকালে হ্নীলা ইউনিয়নের লেদা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত জুবাইর ওই ক্যাম্পের সি ব্লকের ১০৪নং শেডের হাকিম আলীর ছেলে।

নিহতের ভাই আবুল বশর গণমাধ্যমকে বলেন, শুক্রবার রাতে আমার ভাতিজি রুনা আক্তার ও একই ক্যাম্পের কালা মিয়ার ছেলে সওকত উল্লাহকে ক্যাম্পের টয়লেটে অনৈতিক অবস্থায় দেখা যায়। এ সময় দুজনকে বাহির থেকে তালা মেরে টয়লেটে আটকে রাখেন মেয়ের স্বজনরা। পরে ক্যাম্পে দায়িত্বরত মেম্বার ও চেয়ারম্যানকে খবর দিলে তারা বিচার করবে মর্মে তাদের তালা খুলে দুইজনকে মুক্ত করেন।

সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে সওকত উল্লাহ তার দলবল নিয়ে রুনা আক্তারের চাচা মোহাম্মদ জুবাইরকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ক্যাম্পে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ১৬ এপিবিএন পুলিশের পুলিশ সুপার জামাল পাশা জানান, ক্যাম্পে খুনের ঘটনায় কাউকে আটক করা যায়নি।

টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান, রোহিঙ্গা ক্যাম্পে খুনের ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেছে। তবে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

রোহিঙ্গা সংকট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *