প্রেস ক্লাবে রাজনৈতিক সমাবেশ বন্ধ

১৩ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় প্রেস ক্লাবে সব ধরনের রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি বন্ধ থাকবে। রাজনৈতিক অনুষ্ঠানের নামে ক্লাব প্রাঙ্গণে কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি না করতে ক্লাবের বিভিন্ন হল ব্যবহারকারী সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ সিন্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১০ অক্টোবর ক্লাব প্রাঙ্গণে সংগঠিত বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞিপ্তিতে আরও বলা হয়, ক্লাবের বিভিন্ন হল ও মিলনায়তন ভাড়া দেয়ার ক্ষেত্রে নির্ধারিত নিয়মাবলী ও শর্ত আবশ্যিকভাবে পালন করা হবে।

সভায়, আলোচনা সভা সেমিনারের নামে কোনও দলের রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশ করতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। জিহাদ স্মৃতি পরিষদ, জিয়া পরিষদ এবং যে কোনও দলের রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি ভবিষ্যতে বন্ধ থাকবে বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়া হয়।

এসব সংগঠনের কর্মসূচির ফলে ক্লাবে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটে। যার ফলে ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের সুনাম ও মর্যাদা ক্ষুন্ন হয়।

ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক মাঈনুল আলম ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ্য শাহেদ চৌধুরী, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর্ট নিউজের প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ, সৈয়দ আবদাল আহমেদ, আইয়ুব ভূঁইয়া, রেজানুর রহমান, শাহনাজ সিদ্দিকী সোমা, শাহনাজ বেগম পলি, ভানুরঞ্জন চক্রবর্তী ও বখতিয়ার রানা।

জাতীয় প্রেস ক্লাব/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *