৩ আগস্ট ২০২১ (স্পোর্টস ডেস্ক): টোকিও অলিম্পিক ফুটবলের মুকুট ধরে রাখার অভিযানের শেষ ধাপে পৌঁছে গেছে ব্রাজিল দল। টাইব্রেকারে মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়ে ম্যানস ফুটবল ইভেন্টের ফাইনাল নিশ্চিত করেছে পোস্টার বয় নেইমারের দেশ।
মঙ্গলবার কাশিমা সকার স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল ব্রাজিল।

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের লড়াই গোলশূন্যভাবে শেষ হওয়ায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে শেষ হাসি ফুটো ব্রাজিল শিবিরে। মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেল ব্রাজিল।
টাইব্রেকারে ব্রাজিলের প্রথম চার শটের সবকটিই হয়েছে গোল। কিন্তু মেক্সিকোর নেয়া প্রথম দুই শটই হয় ব্যর্থ। প্রথমে এদুয়ার্দোর দুর্বল শট রুখে দেন ব্রাজিল গোলরক্ষক সান্তোস। দ্বিতীয় শট থেকে গোল পেতে ব্যর্থ হন ইয়োহান ভাস্কুয়েজ।
আরও পড়ুন: সেমিফাইনালে ব্রাজিল
মেক্সিকোর তৃতীয় শট নেয়া কার্লোস রদ্রিগেস জালের দেখা পেলেও ব্রাজিলে চার নম্বর শট নেয়া হেইনিয়া জালে বল পাঠালে ফাইনালের টিকেট নিশ্চিত হয় দানি আলভেসের নেতৃত্বাধীন দলটির।
ফাইনালে ব্রাজিল খেলবে দ্বিতীয় সেমি-ফাইনালে জাপান ও স্পেনের মধ্যে বিজয়ীর বিপক্ষে।
ফুটবল/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply