ফিরে যাচ্ছি : কাজী তামান্না

ফিরে যাচ্ছি

কাজী তামান্না

আজ আমি ফিরে যাচ্ছি জানো?

খুব গভীর থেকে খোঁজ তো নাওনি কখনো

জানতে চাওনি ভাল বা মন্দ

তবুও ভালবাসি, তবুও ফিরে আসি

যাওয়া আসার এই যে খেলায়,

মনের গোপনে রয়ে যায়

পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব।

আমি আজ ফিরে যাচ্ছি, জানো?

সাথে নিয়ে সব ভালবাসা,

ঝিম দুপুরের আদর মেখে গায়ে

ফিরে যাচ্ছি সেই চারদেয়ালে,

ফিরে যাচ্ছি সেই চেনাবলয়ে

ফিরে যাব সব পিছে ফেলে,

ফিরে যাব আজ সেই বাস্তবে

যেখানে পার্থিব সুখ আছে, নেই শুধু তুমি।।

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ