ফিলিপাইনে ১২০ জনকে বহনকারী জাহাজে আগুন

নিউজ ডেস্ক: ফিলিপাইনের বোহোল দ্বীপে ১২০ জনকে বহনকারী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার দেশটির উপকূলরক্ষীরা এ তথ্য জানিয়েছেন। খবর: সিএনএন।

ফিলিপাইন কোস্টগার্ডের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, এমভি এস্পেরানজা স্টারের পেছন দিক থেকে কালো ধোঁয়ার মতো আগুনের শিখা উঠছে।

উপকূলরক্ষী জানান, জাহাজ থেকে ১২০ যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এতে বলা হয়, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

কোস্টগার্ডের মতে, জাহাজটি ফিলিপাইনের সিকুইজোর এবং বোহোল দ্বীপের মধ্যে যাওয়ার সময় আগুন লেগেছিল।

ফেসবুকে এক বিবৃতিতে উপকূলরক্ষীরা বলেছে, তাদের উদ্ধারকারী জাহাজগুলো পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পাংলাও, বোহোলের পানিতে থাকবে।

ফিলিপাইন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ