নিউজ ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় হিট স্ট্রোকে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার কড়াইগ্রাম ও পৌর এলাকার রাজবংশীপাড়ায় এ দুজনের মৃত্যু হয়।
কড়াই গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সী নাজিম উদ্দিন দুপুর ১টায় জমি থেকে ঘাস কেটে বাসায় আসার পথে অসুস্থতাবোধ করনে। পরে তাকে পরিবারের লোকজন মাথায় পানি ঢালেন। কিন্তু বুকে তীব্র ব্যথায় কাতর হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
অপরদিকে ফুলবাড়ী পৌর এলাকার রাজবংশীপাড়ার ৬০ বছর বয়স ঈশ্বর চন্দ্র মনিমালা সিনেমা হল এলাকায় তার ভাড়া নেয়া ধানের চাতালে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চাতালের অন্যরা তাকে বাসায় নিয়ে গেলে গ্রামের একজন ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীসহ একাধিক সূত্র হিট স্ট্রোকে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
হিট স্ট্রোক/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















