ফের বাড়লো স্বর্ণের দাম

নিউজ ডেস্ক: আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়ানো হয়েছে।

এর ফলে এ ক্যাটাগরির স্বর্ণের নতুন মূল্য হবে ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা (প্রতি ভরি)। সোমবার পর্যন্ত দাম ছিল ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।

সোমবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই মূল্য আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম ৯৩৭০ টাকা, ২১ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম ৮৯৪৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম ৭৬৬৫ টাকা, সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ৬৩৯০ টাকা।

স্বর্ণ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *