১৯ আগস্ট ২০২১ (বিনোদন ডেস্ক): চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ দিন সকাল পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এনিয়ে তৃতীয়বারের মতো পরীমনিকে রিমান্ডে পেল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আরও পড়ুন: মারা গেছেন আরও ১৫৯ জন
উল্লেখ্য, ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার বাদী র্যাব ১-এর কর্মকর্তা মোহাম্মদ মজিবর রহমান।
পরীমনি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply