মারা গেছেন আরও ১৫৯ জন

১৯ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৫৯ জন। দেশে এ পর্যন্ত ২৪ হাজার ৮৭৮ জন মারা গেছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ৩৭ হাজার ২২৬ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৬৬ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ।

দেশে এ পর্যন্ত ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *