নিউজ ডেস্ক: ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় রোববার দুপুরে প্যারিসে দূতাবাস কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।
প্রবাসী জাহাঙ্গীর হোসেন ও মোস্তাক বেগের আবেদন গ্রহণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেমের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ নুরুস ছালাম।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালকসহ কারিগরি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফ্রান্স/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply