২০ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় প্রথমবারের মতো জাতীয় প্রেস ক্লাব স্টল দিয়েছে। ক্লাবের সদস্য কবি, লেখকদের প্রকাশিত বই স্টলে থাকবে। পাশাপাশি প্রতিদিন চলবে সাহিত্যভিত্তিক আলোচনা।
এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবারও অমর একুশে বইমেলায় স্টল নিয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৬৮৬ নম্বর স্টলটি ডিআরইউ’র।
ডিআরইউ স্টলে সংগঠনের নিজস্ব প্রকাশনা (মুখপত্র ‘রিপোর্টার্স ভয়েস’, প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণিকা, নারী দিবসের বিশেষ প্রকাশনা ‘কণ্ঠস্বর’, সেরা রিপোর্ট সংকলন ইত্যাদি) ছাড়াও বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত সদস্যদের বই প্রদর্শনের জন্য রাখা হবে।
আজ রবিবার বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাব ও ডিআরইউ স্টলের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার ডক্টর হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী/টিটি/আরএম














Leave a Reply