বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

০২ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতারা শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। সদ্য নির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমীনের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম থেকে নির্বাচিতরা জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান।

শনিবার সকালে ধানমণ্ডির ৩২ নাম্বারে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের শীর্ষ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে-এর সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মনজুরুল আহসান বুলবুল।

নির্বাচিত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম-সম্পাদক মাঈনুল আলম ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী এবং সদস্যদের মধ্যে আর্ট নিউজের প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ, আইয়ুব ভূঁইয়া, রেজানুর রহমান, ভানু রঞ্জন চক্রবর্তী ও শাহনাজ সিদ্দিকী সোমা।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত ফরিদা ইয়াসমীন – ওমর ফারুক পরিষদ ১৭টির মধ্যে ১১টি পদে বিজয়ী হয়।

এই প্যানেল থেকে সভাপতি পদে ফরিদা ইয়াসমীন, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম-সম্পাদক মাঈনুল আলম ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী এবং সদস্যদের মধ্যে আর্ট নিউজের প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ, জাহিদুজ্জামান ফারুক, আইয়ুব ভূঁইয়া, রেজানুর রহমান, ভানু রঞ্জন চক্রবর্তী ও শাহনাজ সিদ্দিকী সোমা বিজয়ী হয়েছেন।

নির্বাচনে বিএনপি-জামাত সমর্থিত জাতীয়তাবাদী প্যানেল থেকে ৬ জন নির্বাচিত হয়েছেন। কামাল উদ্দিন সবুজ – ইলিয়াস খান পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি পদে কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং সদস্যদের মধ্যে কাজী রওনক হোসেন, সৈয়দ আবদাল আহমেদ, শাহনাজ বেগম পলি ও বখতিয়ার রানা।

নির্বাচনে ১৭টি পদে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১ হাজার ১৫১ জন ভোটারের মধ্যে ১ হাজার ৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

জেপিসি/এসকেএম/এএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *