নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্যস্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে পানিদূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করে পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের সূচনা করেছিলেন। এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন জারি করে দেশে বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেন। দেশজুড়ে বৃক্ষরোপণে জাতির পিতার অভূতপূর্ব উদ্যোগের ফলশ্রুতিতে বর্তমানে বাংলাদেশে বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে।
পরিবেশমন্ত্রী বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। যারা স্বাধীনতা সহ্য করতে পারেনি, দেশি বিদেশি ষড়যন্ত্রে তারাই জাতির পিতাকে হত্যা করেছে। জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা হত্যার বিচার করেছেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্যমুক্ত সোনার বাংলা গড়তে অক্লান্তভাবে কাজ করে চলেছেন। তার দিক নির্দেশনায় জনগণের বাস উপযোগী টেকসই পরিবেশ নিশ্চিতকরণে আমাদের সবাইকে নিরলসভাবে কাজ করে করতে হবে। সবাই মিলে কাজ করে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে পারলেই জাতির পিতার আত্মা শান্তি পাবে।
মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব পরিবেশ ও বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের পরিচালক সঞ্জয় কুমার ভৌমিক, বিএফআইডিসি’র চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী প্রমুখসহ অন্যরা রাখেন। অনুষ্ঠানে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর নির্মিত ‘বাঙালির কালরাত’ শিরোনামের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
শাহাব উদ্দিন/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply