১৮ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): বৈশ্বিক সংকটের মধ্যে জনগণের অসহায়ত্বের সুযোগে যেসব মুনাফাখোর কালোবাজারী বিভিন্ন অজুহাতে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে জড়িত তাদের চিহ্নিত হবে। তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এমনটাই বলেছেন শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার।

বৃহস্পতিবার শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার রাজধানীর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অসচ্ছ্বল মানুষের মাঝে খাবারসামগ্রী বিতরণ করেন। ছবি: আর্ট নিউজ
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে খাবারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়।
কামাল মজুমদার জিয়াউর রহমানকে পঁচাত্তরের ১৫ আগস্ট সংঘটিত হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে অভিযুক্ত করেন। দাবি করেন, জিয়াউর রহমানের মরনোত্তর বিচারসহ নেপথ্যের কুশীলবদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, জনগণের শক্তিতে বলীয়ান আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কখনও বিএনপি-জামাতের হুমকি-ধামকিতে ভয় পায় না। দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তির ধারাকে অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধীদের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন: একুশে আগস্ট মামলায় আসামীদের কাউকে ছাড় দেবে না সরকার
অনুষ্ঠানে তিন শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চালসহ খাবারসামগ্রীর একটি করে প্যাকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন ৯৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মইজউদ্দিন।
শিল্প প্রতিমন্ত্রী/এএমএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply