বজ্রপাতে জেলের মৃত্যু

০৯  সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের বাজিতপুরের হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মেহেদী নামে এক জেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার কৈলাগ ইউনিয়নের জোয়ানশাহী হাওড়ে এ ঘটনা ঘটে।

নিহত ২২ বছর বয়সী মেহেদী একই ইউনিয়নের কুকরারাই গ্রামের মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও পারিবার সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নৌকা নিয়ে জোয়ানশাহী হাওরের আউনি এলাকায় ছাই দিয়ে মাছ ধরতে যান মেহেদী। ঝড়-বৃষ্টি বয়ে যাওয়ার সময় বজ্রপাতের কবলে পড়ে মাছ ধরার নৌকাতেই মারা যান মেহেদী। পরে আশপাশের জেলেরা তার লাশ নৌকায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়।

বাজিতপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাজিতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বজ্রপাত/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *