৮ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, বান্দরবান): বান্দরবানে বন্যহাতির আক্রমণে আব্দুল মাবুদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী রামুর গর্জনিয়া ইউনিয়নের বুরাবইন্ন্যা ঘোনায় এ ঘটনা ঘটে।
নিহত ৪৫ বছর বয়সী আব্দুল মাবুদ ওই ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের মোহাম্মদ খলিলের ছেলে।
স্থানীয় মেম্বার মহিউদ্দিন জানান, প্রতিদিনের মতো বুরাবইন্ন্যা ঘোনায় নিজের ধানক্ষেতে কাজ করছিলেন আব্দুল মাবুদ। এ সময় তাকে একটি বন্যহাতি এসে শুঁড় দিয়ে ধরে ছুড়ে মারে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয়।
গর্জনিয়া বন বিট কর্মকর্তা গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বন্যহাতি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply