বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক: নেত্রকোনার কলমাকান্দায় বন্যহাতির আক্রমণে মোহাম্মদ নূরুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী বেতগড়া এলাকার একটি ধানখেতে এ ঘটনা ঘটে।

নিহত নূরুল ইসলাম রংছাতি ইউনিয়নের সন্যাসীপাড়া গ্রামের মোহাম্মদ মফিজুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি সন্ধ্যা হলেই পাশের ভারতীয় সীমান্তের পাহাড় থেকে বন্য হাতি নেমে আসে। পাকা ধানখেতে হাতি নেমে এসে ধানের ক্ষতি করে। গতকাল রাতে হাতির পাল নেমে ফসলের ক্ষতি করলে কৃষক নূরুল ইসলামসহ বেশ কয়েকজন কৃষক মশাল জ্বালিয়ে হাতি তাড়াতে যান। এ সময় একটি হাতি শুঁড় দিয়ে টেনে তাকে আছাড় মারে। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে গ্রামবাসী একত্রে ধাওয়া করলে হাতিগুলো পাহাড়ের দিকে চলে যায়। আহত নূরুল ইসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির বাবার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বন্য হাতি/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *