বরগুনায় কোস্ট গার্ডের অভিযান

০৯ জুন ২০২১ (নিউজ ডেস্ক): বরগুনার তালতলী উপজেলাধীন ফকির হাট সংলগ্ন এলাকায় মাছের আড়ৎ এর একটি দোকানে মঙ্গলবার অভিযান চালিয়ে ২০ লাখ পিস গলদা ও বাগদা চিংড়ি রেণু পোনা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট।

বুধবার বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় এ অভিযানা পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশন নিদ্রাসকিনা। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে রেণু পাচারকারীগণ পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নাই। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম এর উপস্থিতিতে জব্দকৃত রেণু পোনা সকিনার খালে অবমুক্ত করা হয়।

তিনি আরও বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন এর পাশাপাশি অবৈধ মৎস্য আহরণ নিষিদ্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বাংলাদেশ কোস্ট  গার্ড/এসকেএম