নিউজ ডেস্ক: অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে বরিশাল বিভাগে ১২৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন।
তিনি জানান, নিষিদ্ধ মৌসুমে কেউ ইলিশ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। কাউকে এ বিষয়ে ছাড় দেয়া হচ্ছে না।
যদিও অভিযানের মধ্যেই সুযোগ বুঝে সন্ধ্যা, আড়িয়াল খাঁ, কালাবদরসহ বরিশালের বিভিন্ন নদীতে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। জনবল ও যানবাহন সংকটসহ নানান সমস্যায় অভিযান চালাতে গিয়ে হিমশিম খাওয়ার কথা বলছে উপজেলা ও পুলিশ প্রশাসন।
আর সংকটের মধ্যেই মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ইলিশ রক্ষায় বিভাগে এ পর্যন্ত মোট ১৫৬টি মোবাইল কোর্ট বসে। অভিযান পরিচালিত হয় ৫৯৯টি। এসব অভিযান থেকে ১ হাজার ১৫৭ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ১৪৪টি মামলায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা এবং ১২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযান/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply