বরেণ্য অভিনেতা শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

২০ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এটিএম শামসুজ্জামানের মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশে তার অবদান দেশের জনগণ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ মরহুম শামসুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এটিএম শামসুজ্জামান দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত বুধবারও তাকে হাসপাতালে যেতে হয়েছিল। শুক্রবার বিকালে সেখান থেকে বাসায় ফিরেছিলেন তিনি। শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।

রাষ্ট্রপতি/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *