১৭ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক তোয়াব খান হাসপাতালে চিকিৎসাধীন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে চিকিৎসা নিচ্ছেন।
রবিবার দিবাগত রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুতই তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
তোয়াব খান ১৯৩৪ সালের ২৪ এপ্রিল জন্মগ্রহণ করেন। সাংবাদিকতা শুরু করেন ১৯৫৫ সালে। স্বাধীনতার পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: করোনাকালে সরকারের সাংবাদিক সহায়তা অনন্য দৃষ্টান্ত
তোয়াব খান দেশের প্রধান তথ্য কর্মকর্তা এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে পেয়েছেন একুশে পদক। বর্তমানে তিনি দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক হিসেবে কর্মরত।
তোয়াব খান/টিটি/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:














