স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরের সপ্তম ম্যাচে মঙ্গলবার মিরপুর শেরে বাংলায় মুখোমুখি হয় ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স।
এদিন টস হেরে ব্যাটিং করে ৭ উইকেটে ১৫৮ রান করে রংপুর। রংপুরের ইনিংসের পঞ্চম ওভারে উইকেটের পেছনে কিপিং করছিলেন বরিশালের ওপেনার এনামুল হক বিজয়।
চতুরাঙ্গা ডি সিলভার করা বল সিকান্দার রাজাকে বোল্ড আউট করার পরে সেই বল গিয়ে আঘাত হানে বিজয়ের চোখের নিচে। সাথে সাথে রক্ত ঝরে বিজয়ের।
সাময়িক শুশ্রূষা নিয়ে ফের গ্লাভস হাতে কিপিংয়ে মনোযোগ দেন এই উইকেটরক্ষক। বাড়তি সতর্কতার জন্য হেলমেট পরে কিপিং করেন তিনি।
এদিন আগে ব্যাট করে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের ৩৬ বলের অপরাজিত ৫৪ আর রনি তালুকদারের ২৮ বলের ৪০ রানের সুবাদে ৭ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে রংপুর।
টার্গেট তাড়া করতে নেমে ইবরাহিম জাদরান ও মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় বরিশাল। দলের জয়ে ৪১ বলে ৫২ রান করেন আফগান ক্রিকেটার ইবরাহিম জাদরান। ২৯ বলে ৪৩ রান করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply