বাঁশখালীতে বন্যহাতির মৃত্যু

১২ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): চট্টগ্রামের বাঁশখালীতে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

শুক্রবার সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৭ নম্বর ওয়ার্ডের ছোট বিল এলাকা থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয় লোকজন পাহাড়ি এলাকার পাশে একটি মৃত হাতি পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে হাতিটি উদ্ধার করেন। বন বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে হাতিটি মারা গিয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া জানান, হাতির মরদেহের ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্তের পর হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রসঙ্গত, এর আগে চট্টগ্রামের সাতকানিয়া ও শেরপুরের শ্রীবরদীতে বৈদ্যুতিক শকে, কক্সবাজারের চকরিয়ায় শিকারিদের গুলিতে একটি করে হাতির মৃত্যু হয়। এ নিয়ে এক সপ্তাহে সারাদেশে চারটি হাতির মৃত্যু হলো।

মৃত হাতি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *