স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে পাকিস্তান। এ জয়ের ফলে বিশ্বকাপ আসরের সেমিফাইনালে উঠল বাবার আজমের দল।
রোববার পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে ১২৭ রান তুলেছে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার রিজওয়ান।
বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। ৪৮ বলে তার ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি।
অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আজও ওপেনিংয়ে নেমে ঝড়ের আভাস দেন লিটন দাস। ২১ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। শাহিন শাহ আফ্রিদির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply