বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিটে ভুল পতাকার ছবি

স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দুপুর ১২টায় শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। আসন্ন এ সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে বাজারে টিকিট ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেই টিকিটে দুই দলের নামের সাথে দুই দলের যে পতাকার ছবি ছাপানো হয়েছে সেই ছবিতে ভুল রয়েছে। সিরিজের প্রথম ম্যাচের টিকিটে ইংল্যান্ডের পরিবর্তে গ্রেট ব্রিটেনের পতাকার ছবি ছাপানো হয়েছে।

এ ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। তবে কেন এমন ভুল হলো, কারা করেছে খোঁজ নিয়ে দেখছি।

টিকিটে বাংলাদেশের পতাকার পাশাপাশি যে পতাকা ছাপানো হয়েছে, সেটি মূলত যুক্তরাজ্যের। ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড মিলে হয় যুক্তরাজ্য। অলিম্পিকে যুক্তরাজ্য হিসেবে অংশ নিলেও ক্রিকেটে ইংল্যান্ড আলাদা দল হিসেবেই খেলে। ইংল্যান্ডের পতাকায় থাকে শুধু লাল ও সাদা রং।

শুধু এবারই নয়, এর আগেও একাধিকবার ভুল করেছে বিসিবি। ২০১৮ সালে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের এক ম্যাচের টিকিটে ‘বাংলাদেশ’ বানানটাই ভুল লেখা ছিল।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ