বাংলাদেশ সর্বাধিক রেমিট্যান্স গ্রহণকারী অষ্টম দেশ

২ ডিসেম্বর ২০২‌১ (নিউজ ডেস্ক): ২০২২ সালের বিশ্ব অভিবাসন প্রতিবেদন বলছে বাংলাদেশ ৮ম বৃহত্তম রেমিটেন্স গ্রহণকারী দেশ। বৃহত্তম অভিবাসী প্রেরণকারী দেশের তালিকায় রয়েছে ষষ্ঠ স্থানে।

বুধবার জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) ফ্ল্যাগশিপ ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট ২০২২ প্রকাশ করেছে। তাতে বলা হয় দুর্যোগ, সংঘর্ষ ও সহিংসতায় অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এমন একটি সময়ে যখন কোভিড-১৯ এর কারণে ভ্রমণে সীমাবদ্ধতায় বিশ্বব্যাপী গতিশীলতা স্থবির হয়ে পড়েছে।

প্রতিবেদনে গেল দুই বছরের অভিবাসনের অগ্রগতির বিষয়ে ঐতিহাসিক এবং সমসাময়িক কারণগুলো বিবেচনায় নেয়া হয়। প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে প্রায় ২৮১ মিলিয়ন আন্তর্জাতিক অভিবাসী ছিল।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে ৭ দশমিক ৪০ মিলিয়ন বাংলাদেশী অভিবাসী বাস করত বিদেশে। দেশের সীমানা ছাড়িয়ে বসবাস করা সত্ত্বেও বাংলাদেশের প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন: রেমিট্যান্স প্রবাহ বাড়ছে

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী প্রবাসীরা বাংলাদেশে ২০১৯ সালে ১৮ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি পাঠিয়েছেন। এর ৭৩ শতাংশ এসেছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশগুলোতে কর্মরতদের কাছ থেকে।

এই রেমিটেন্স জিডিপির ৬ শতাংশেরও বেশি, যা কিনা দেশের দ্বিতীয় বৃহত্তম বিদেশী আয়ের উৎসের প্রতিনিধিত্ব করে।

র‌্যামিটেন্স/এএমএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *