আন্তর্জাতিক ডেস্ক: বাংলাসহ ১০ ভাষার রেডিও সম্প্রচার বন্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্যের জাতীয় গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)।
বাংলার পাশাপাশি আরবি, হিন্দি, ফার্সি ও চীনা ভাষায় সম্প্রচারও বন্ধ করে দিচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। খবর: বিবিসি।
বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিবিসি তার আন্তর্জাতিক পরিষেবার জন্য বছরে ২৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৩২১ কোটি টাকা) সঞ্চয়ের চেষ্টা করছে।
এ জন্য ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২ পদ রহিত করার প্রস্তাব করছে বিবিসি। তবে কোনও ভাষার পরিষেবা একেবারে বন্ধ হচ্ছে না।
কয়েকটি অনলাইন পরিষেবার সাথে যুক্ত হবে। বাকি যেসব রেডিও পরিষেবা এই সিদ্ধান্তের আওতায় আসছে, সেগুলো হলো- কিরগিজ, উজবেক, ইন্দোনেশীয়, তামিল ও উর্দু।
বিবিসির যেসব ভাষার পরিষেবা শুধু অনলাইনভিত্তিক হয়ে যাবে, সেগুলো হলো— চীনা, গুজরাটি, ইগবো, ইন্দোনেশীয়, পিজিন, উর্দু ও ইওরুবা।
এ ছাড়া সিবিবিসি ও বিবিসি ফোরকেও অনলাইনে যুক্ত করার কথা রয়েছে। এর ফলে বার্ষিক ৫০০ মিলিয়ন পাউন্ড (৫ হাজার ৬৩০ কোটির বেশি টাকা) পরিমাণের বিশাল সঞ্চয় করতে যাচ্ছে বিবিসি।
করপোরেশনটি বলছে, উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান ব্যয়ের সমন্বিত চাপের ফলে ‘কঠিন এ সিদ্ধান্তের দিকে যেতে হচ্ছে’।
বিবিসি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply