বাতিল আরও দুটি বিশ্বকাপ

২৬ ডিসেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): করোনার প্রকোপ বাড়ছে ফের বিশ্বজুড়ে। বিষয়টি মাথায় রেখে ২০২১ সালের দুটি বিশ্বকাপ বাতিলের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা।

বৃহস্পতিবার ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, করোনার প্রকোপ না থামলে ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ টুর্নামেন্ট দুটি ২০২৩ সালের আগে আয়োজন করা করা যাচ্ছে না। কোভিড-১৯ মহামারীর কারণে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা এখনও চলছে। বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগে এমন বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করা অসম্ভব। যে কারণে ২০২১ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ দুটি বাতিল করা হলো। খবর: আনাদোলু।

বাতিল করা হলেও ২০২৩ সালে এ দুটি টুর্নামেন্ট নির্ধারিত ভেন্যুতেই সফলভাবে আয়োজন করার পরিকল্পনার কথাও জানিয়েছে ফিফা। 

করোনার কারণে ২০২০ সালের ইউরো কাপ ও কোপা আমেরিকা স্থগিত হয়েছে। আগামী বছরের জুনের আগে মাঠে গড়াচ্ছে না টুর্নামেন্টটি। এ ছাড়া আফ্রিকান ন্যাশনস কাপ ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত স্থগিত হয়েছে এই করোনার কারণে।

খেলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *