১৮ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, কুমিল্লা): কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন।

শনিবার বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
কুমিল্লা জেলার লাকসাম সার্কেলের সিনিয়র এএসপি মহিতুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছিল। বেলা পৌনে ১১টার দিকে ওই বাসটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়।
মনোহরগঞ্জ থানার ওসি মাহাবুল করিম জানান, নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানও হবে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply