৯ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মাসেতুর মাওয়া টোলপ্লাজার দুই নম্বর বুথ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে বুথটি দিয়ে সাময়িক টোল আদায় বন্ধ রয়েছে।
পদ্মাসেতুর সাইফ অফিস নির্বাহী প্রকৌশলী ডক্টর মাহমুদুর রহমান জানান, বুথটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িক টোল আদায় বন্ধ রাখা হয়েছে। তবে টোল আদায় সম্ভব। গাড়ির চাপ বাড়লে আমরা এটি খুলে দিবো।
তিন বলেন, ২ নম্বর বুথ সাময়িক বন্ধ থাকলেও টোলপ্লাজার অপর চারটি বুথ সচল রয়েছে। সেগুলো দিয়ে টোল আদায় হচ্ছে।
টোলপ্লাজায় দায়িত্বরত দুই নিরাপত্তা কর্মী জানান, সাড়ে ১০টার দিকে সেতু পার হতে টোলপ্লাজায় আসা শরীয়তপুরগামী একটি বাস ডানপাশ থেকে টোল বুথে ধাক্কা দিলে ওপরের স্টেলের কাঠামো দুমড়ে-মুচড়ে যায়। এতে মূল কাঠামোও কিছুটা হলে হেলে পড়ে। এরপর ওই বুথ দিয়ে টোল আদায় সাময়িক বন্ধ রাখা হয়।
পদ্মাসেতু/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply