নিউজ ডেস্ক: বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলেও জাতীয় সংসদের কিছু যায় আসে না। তাদের সাতজন চলে গেলে সংসদ অচল হবে না। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে আয়োজিত জনসভায় তিনি এ সব কথা বলেন। ‘বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ সাভার ও ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও আশুলিয়া থানা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধাকে ‘ভুল’ আখ্যায়িত করে তিনি বলেন, জাতীয় সংসদে আওয়ামী লীগের বিশাল সংখ্যাগরিষ্ঠতা আছে। বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনও কারণ নেই। এর জন্য দলটিকে অনুতাপ করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, সাড়ে ৩শ আসনের বিপরীতে ৬/৭ টি আসনের কারণে সংসদ অচল হবে না। সমাবেশের নামে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, এ টাকা কোন ব্যবসায়ী কোন শিল্পপতি দিচ্ছে তা আমরা সব জানি। সময় মত তা প্রকাশ করা হবে।
বিজয়ের মাসের স্বাধীনতা বিরোধীরা কোনভাবেই জয়ী হতে পারে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের পৃষ্ঠপোষক বিএনপির আন্দোলনকেও পরাজিত করা হবে।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply