০১ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গত নির্বাচনের আগে বিএনপি ভিশন-২০৩০ নামে যে পলিটিক্যাল স্ট্যান্টবাজি করেছিল তা এখন ডিপ ফ্রিজে।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ-আইইবি’তে আয়োজিত এক সেমিনারে ওবায়দুল কাদের একথা বলেন। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটি ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা, শেখ হাসিনার উন্নয়নের সংগ্রাম, নিরবচ্ছিন্ন স্বপ্নের মহাসড়কে খুলনা থেকে চট্টগ্রাম’ শীর্ষক এই সেমিনার আয়োজন করে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১, ২০৪১ ও ২১০০ যখন যা করার দরকার তখন তিনি তাই করবেন। সব পরিকল্পনাই প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে। আওয়ামী লীগের ভিশন বিএনপির ভিশন নয়।
বিএনপির কাউন্টার ভিশন কখনও আলোর মুখ দেখবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এমনিতেই বিএনপি নেতিবাচক রাজনীতির জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নদীর নাব্যতা ধরে রাখতে সরকার দৌলতদিয়া-পাটুরিয়ায় ব্রিজ না করে টানেল করার পরিকল্পনা করছে।
মন্ত্রী জানান, শুধু রাস্তা নির্মাণ করলেই হবে না, রাস্তা মজবুতকরণ করতে হবে পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণ করাটাও জরুরি।
বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ হোসেন মনসুরের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুস সবুর, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস, আইইবি’র সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল হুদা এবং সড়ক ও জনপদে অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর এ.এফ.এম সাইফুল আমিন।
ওবায়দুল কাদের/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply