বিএনপি ক্রমেই দেউলিয়া সংগঠনে পরিণত হচ্ছে

নিউজ ডেস্ক: ভুল-রাজনীতির চোরাবালিতে আটকে থাকা বিএনপি ক্রমেই দেউলিয়া সংগঠনে পরিণত হচ্ছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানও এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার ও বিভ্রান্তিকর অপপ্রচারের নিন্দা এবং প্রতিবাদ জানাতইে এই বিবৃতি প্রদান করা হয়।

ওবায়দুল কাদের বলেন, দেশবাসী ভালো করেই জানে, বহুমাত্রিক সংকটে পর্যুদস্ত বিএনপি এখন জনগণ দ্বারা লাল কার্ড খেয়ে রাজনীতির মাঠে বাউন্ডারির বাইরে অবস্থান করছে। লাগাতার ভুল-রাজনীতির চোরাবালিতে আটকে থাকা বিএনপি ক্রমেই দেউলিয়া সংগঠনে পরিণত হচ্ছে।

‘তারেক রহমান বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পথ প্রদর্শক!’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, দুর্নীতির বরপুত্র, একুশে আগস্টের খুনি, সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী তারেক রহমান না-কি তাদের তথাকথিত গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পথ প্রদর্শক! এর মধ্য দিয়েই প্রমাণিত হয় বিএনপি নীতি ও আদর্শের রাজনীতির পথে না চলে অন্ধকারের কানাগলিতে অপরাজনীতির কূটকৌশলকে বেছে নিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সরকার বা বাংলাদেশ কোনও সংকটে নেই। বরং ভয়াবহ সংকটে রয়েছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম অর্থনীতি ধ্বংসের কথা বলেছেন! তিনি কিছু দিন পূর্বে ‘পাকিস্তান আমলে ভালো ছিলাম’ বলে মন্তব্য করেছিলেন। আজ তাদের সেই পেয়ারে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কী? আর তার বিপরীতে বাংলাদেশের অর্থনৈতিক অগগ্রতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে! ১৯৯৬-২০০১ সময়কালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে অর্থনৈতিক অগ্রগতির সুবর্ণধারা রচনা করেছিল ২০০১-২০০৬ সময়কালে বিএনপি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে সেই অর্থনৈতিক অগ্রগতির ধারাকে অধঃপতনের দিকে ঠেলে দিয়েছিল।

তিনি বলেন, আজ অর্থনৈতিক সংকট নিয়ে বিএনপির কথা বলা জাতির সাথে তামাশা ছাড়া আর কিছু নয়। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে বৈশ্বিক মন্দা ও সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলামের মনোবেদনা আমরা বুঝি, বাংলাদেশ পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো দেউলিয়া না হওয়ায় তাদের সুপ্ত-বাসনা মুখ থুবড়ে পড়েছে। দেশবিরোধী ষড়যন্ত্রে বিভোর বিএনপির ক্ষমতা দখলের স্বপ্ন ফিকে হয়ে পড়েছে।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *