বিএনপি ক্ষমতায় গেলে দেশে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে যাবে

নিউজ ডেস্ক: বিএনপি আবার ক্ষমতায় গেলে দেশে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে যাবে। সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদের পৃষ্টপোষক বিএনপি, এদের হাতে আমরা ক্ষমতা তুলে দিতে পারি না। এমন মন্তব্য কলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, যারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে, তারা নাকি দেশ মেরামত করবে। দেশ মেরামত তো করেন শেখ হাসিনা। বিএনপি ক্ষমতায় এলে দেশের স্বাধীনতা বাঁচবে না, গণতন্ত্রের বস্ত্রহরণ করবে। তাদের হাতে আমরা দেশকে ছেড়ে দিতে পারি না।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, খেলা হবে দুর্নীতি, লুটপাট, দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। যারা সহস্র জননীর বুক খালি করেছে তাদের বিরুদ্ধে খেলা হবে। আপনারা ক্ষমতায় থাকতে যতটুক ধ্বংস করেছেন তা মেরামত করেছেন শেখ হাসিনা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, একদিনে শতসেতু, শত রাস্তা কে উদ্বোধন করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা পারে, শেখ হাসিনাই পারবে। আসুন তার হাতকে শক্তিশালী করি।

১০ জানুয়ারি বিজয়ী বাংলাদেশের শুভ যাত্রা হয়েছিলো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের আরেক নাম শেখ মুজিবুর রহমান। এই জনপদ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন। ইতিহাসের এই দিনে স্বাধীনতা অপূর্ণতা থেকে পূর্ণতা পেল।

বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে ইঙ্গিত করে তিনি বলেন, পল্টনে মোটামোটি একটা সমাবেশ হয়েছে। ১২ দলীয় জোট সমাবেশ করছে বিজয়নগরে সব মিলিয়ে ২৪ জন। সাত দলীয় জোট চেয়ার পেতে প্রেসক্লাবে বসেছে। মঞ্চে ২০ জন আর সামনে সাংবাদিকসহ ১৫ জন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ৫৪ দল এক হয়েছে। ৫৪ দল কি করবে? ঘোড়ার ডিম পাড়বে। ৫৪টি বিরোধী রাজনৈতিক দল ৫৪টি ডিম পাড়বে।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *