নিউজ ডেস্ক: আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, একের পর এক এ ধরনের বিস্ফোরণের পেছনে বিএনপির সংশ্লিষ্টতা আছে কি-না, সেটি আমরা খতিয়ে দেখছি।
বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সাথে সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকদের সাথে অনুষ্ঠিত যৌথ সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের কাজে বাইরে, ঠিক সে সময় আমাদের দেশে কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। এটি নাশকতা কি-না বিষয়টি সরকারের পক্ষ থেকে জরুরিভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে কারো কোনও মাথা ব্যথার প্রয়োজন নেই।
‘সারাদেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা রহস্যজনক’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীগের এমন বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের। বলেন, মির্জা ফখরুল ইসলাম যে বিবৃতি দিয়েছেন, তার বক্তব্যের সাথে একমত যে, এ ঘটনাগুলো রহস্যজনক। এটি খতিয়ে দেখতে হবে।
তিনি বলেন, গুলিস্তানের সিদ্দিকবাজার, চট্টগ্রামে সীতাকুন্ড, কক্সবাজারের বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে যে অগ্নিসংযোগের ঘটনা, এতে যারা মারা গেছেন, তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এসব রহস্যজনক ঘটনার পেছনের কোনও ব্যক্তি, সংস্থা বা দলের সংশ্লিষ্টতা আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। নাশকতামূলক ঘটনা ঘটানো হচ্ছে কি-না তা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা খতিয়ে দেখছেন।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আমরা শান্তি সমাবেশ করছি, কারণ বিএনপির আন্দোলন মানে আগুন সন্ত্রাস। অতীতে আমরা ২০১৩-১৪-১৫-তে দেখেছি আন্দোলনের ব্যর্থ হয়ে তারা আগুন সন্ত্রাস করেছে। তারা যাতে সেটা করতে না পারে সেজন্য আমরা শান্তির পক্ষে মাঠে আছি। এ ব্যাপারে আমরা সতর্ক আছি জনগণ ও দেশবাসীকে সতর্ক করছি।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply