২৭ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নব-নির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
বুধবার এ উপলক্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ইউনিয়ন অফিসে বিদায়ী কমিটি ও নবনির্বাচিত কমিটির এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদায়ী সভাপতি নবনির্বাচিত কমিটির সভাপতি ওমর ফারুককে ফুল দিয়ে এবং ভারপ্রাপ্ত মহাসচিব রেজুলেশন খাতা নবনির্বাচিত মহাসচিব দীপ আজাদের নিকট বুঝিয়ে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।
বিদায়ী কমিটির সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, নবনির্বাচিত সহ-সভাপতি মধুসূধন ম-ল, আফরোজা আক্তার ডিউ ও মোশাররফ হোসেন, বিদায়ী কমিটির সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ ও অমিত রায়, দপ্তর সম্পাদক সেবীকা রানী, নির্বাহী কমিটির সদস্য উম্মুল ওয়ারা সুইটি, ডক্টর উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, শেখ নাজমুল হক সৈকত, বিফইউজের অঙ্গ ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদসহ নারায়ণগঞ্জ , কুষ্টিয়া ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি –সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব দুজনই সংগঠনের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা ও সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য গত ২৩ অক্টোবর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিএফইউজে/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply