বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ

২৩ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও দীপ আজাদ মহাসচিব নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন খায়রুজ্জামান কামাল।

শনিবার ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টায় জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরিচালনা কমিটি এই ফলাফল ঘোষণা করেছে।

ঢাকা কেন্দ্রের ফলাফলে সভাপতি পদে ওমর ফারুক পেয়েছেন ৬৭৪ ভোট, মহাসচিব দীপ আজাদ পেয়েছেন ৯২৬ ভোট। সহসভাপতি আজমল হক হেলাল পেয়েছেন ৩৯৪ ভোট। যুগ্ম মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা পেয়েছেন ৫০৫ ভোট (ঢাকা কেন্দ্র)। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী শেখ মামুনূর রশীদ পেয়েছেন ৪৯৯ ভোট। কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামাল পেয়েছেন ৫৭৫ ভোট। দপ্তর সম্পাদক পদে সেবিকা রানী পেয়েছেন ৬০৬ ভোট। তার নিকটতম আছেন এম শাহজাহান, পেয়েছেন ২৪৭ ভোট।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাহান সরদার বলেন, প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্স দেখিয়ে ভোটগ্রহণ হয়। দিনব্যাপী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট দিয়েছেন।

বিএফইউজে/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *