বিএসএমএমইউতে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিউজ ডেস্ক: পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে উপাচার্য অধ্যাপক ডাক্তার শারফুদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারীসহ দুই চিকিৎসককে মারধর করে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়ার ঘটনা ঘটে।

এ ঘটনার পর জরুরি বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানান বিএসএমএমইউ- এর প্রক্টর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান দুলাল।

শনিবার দিবাগত রাতে বিএসএমএমইউ এর প্রক্টর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হলো। কী কারণে নিষিদ্ধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।

জানা যায়, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তার (চিকিৎসক) ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। ওই চারজন কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য (ভিসি) মোহাম্মদ শারফুদ্দিন আহমেদের অনুসারী বলে পরিচিত। বিশ্ববিদ্যালয়ে মারামারি ও গন্ডগোলের ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিএসএমএমইউ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *