বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় প্রেস ক্লাবের শ্রদ্ধা

নিউজ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় প্রেস ক্লাব।

শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের অভ্যন্তরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতা ও সদস্যরা।

এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল আলম ও আশরাফ আলী, সদস্য রহমান মুস্তাফিজ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদসহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আজ মহান বিজয় দিবস। এ বিজয়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এ দেশের মানুষের মুক্তির জন্য জীবনের দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাঙালি জাতি বিজয় অর্জন করেছিল।

তিনি বলেন, আজকে ১৬ ডিসেম্বরে আমরা শ্রদ্ধাভরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি। স্মরণ করি ৩০ লাখ শহীদকে, যারা জীবন দিয়ে এ দেশকে স্বাধীন করেছে। স্মরণ করি ২ লাখ নির্যাতিত মা-বোনদের, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হয়েছিল, সম্ভ্রম হারিয়েছিল।

প্রেস ক্লাব/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *