বিদায় ২০২১।। স্বাগত ২০২২

৩১ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): আর মাত্র কয়েক ঘন্টা। রাত শেষেই নতুন বছরের সকাল। নতুন সূর্য উঁকি দেবে পুরাতনের গ্লানি ভুলে। হাসি-কান্না, আনন্দ-বেদনায় কেটে গেল আরও একটি বছর। বিদায় নিচ্ছে ২০২১। আসছে ২০২২।

অনেক উত্থান-পতন পেরিয়ে অতীতের খাতায় জমা হচ্ছে ২০২১ সাল। অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলো আলোকিত হবে নির্ভুলভাবে এটাই প্রত্যাশা। বিগত সময়ের সব দুঃখ, কষ্ট, হতাশা, গ্লানি ভুলে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও বরণ করে নিচ্ছে ২০২২ সালকে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন, মুজিব শতবর্ষ উদযাপন, করোনা মহামারিসহ নানা কারণে আলোচিত ২০২১ বিদায় নিচ্ছে। পাশাপাশি পদ্মাসেতু, মেট্রো রেলের মতো মেগা প্রকল্প চালু হওয়াসহ নানা কারণে ২০২২ সাল খুবই গুরুত্বপূর্ণ একটি বছর বাংলাদেশের জন্য। নতুন বছরে অগ্রগতির পথে সব জটিলতা দূর হবে বলে সবার বিশ্বাস। মহামারির ধাক্কা সামলে নিয়ে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাক।

রাজনৈতিক যোগ-বিয়োগ, ধর্মীয় সম্প্রীতি-সহিংসতা, আন্তর্জাতিক শুভ-মন্দ দৃষ্টি বারবার হোঁচট খেলেও আবারও উঠে দাঁড়িয়েছে বাংলাদেশ। বিপদসংকুল পথেই দীপ্ত পায়ে হেটেছে। সংস্কৃতির ওপর থাবা আসলেও থমকে যায়নি দেশ। ২০২১ সালে উন্নয়নশীল দেশের কাতারে দাঁড়িয়েছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এখন এগিয়ে যাওয়ার পালা। উন্নত দেশে পরিণত হওয়ার লড়াই শুরু হবে নতুন বছরে।

নতুন বছরে আর্ট নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।

বিদায় ২০২১, স্বাগত ২০২২।

সালতামামি/এসকেএমআরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *