৩১ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): বিনিয়োগ চুক্তিতে সমঝোতা স্মারক সাক্ষর করেছে এক্সট্রিমনেস্ট কর্পোরেশন ও মার্চেন্ট ব্যাংকার ইনভেস্টর। ব্যবসা সম্প্রসারন ও চলমান প্রকল্পে ক্রাউড ফান্ডিং বা সামাজিক বিনিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে এই চুক্তি সাক্ষরিত হয়।
সম্প্রতি সাক্ষরিত চুক্তি অনুযায়ী চলমান প্রকল্পের জন্য চলতি মুলধন সংগ্রহ করেছে এক্সট্রিমনেস্ট।
এক্সট্রিমনেস্ট কর্পোরেশনের সিইও প্রকৌশলী আনোয়ার হোসেন এ বিষয়ে জানান, তারা আইটি সার্ভিস, প্রথম শ্রেণীর ঠিকাদারি, আমদানি ও সরবরাহকারি প্রতিষ্ঠান হিসেবে ২২ বছর ধরে কাজ করছেন। প্রতিষ্ঠানের প্রকল্পগুলিতে বিনিয়োগ নেয়া হয় কার্যাদেশ পাওয়ার ভিত্তিতে।
আরও পড়ুন: গণমাধ্যম ভাবনা: মালিকানায় সামাজিক অংশীদারিত্ব
উল্লেখ্য, ঝুঁকিমুক্ত বিনিয়োগের ক্ষেত্রে সামাজিক মালিকানা একটি কার্যকর উদ্যোগ। ২০২০ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশে সিনিয়র সাংবাদিক রহমান মুস্তাফিজ বিনিয়োগের ক্ষেত্রে সামাজিক মালিকানা ধারণার সূত্রপাত ঘটান। পরে এ বিষয়ে গবেষণাধর্মী প্রবন্ধ উত্থাপন করেন আর্ট নিউজের সম্পাদক কাজী তামান্না।
এক্সট্রিমনেস্ট কর্পোরেশন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply