বিপিএলে বরিশালের অধিনায়ক তামিম

স্পোর্টস ডেস্ক: শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এবারের আসরে ফরচুন বরিশালের নেতৃত্ব দেবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল।

সোমবার সংবাদমাধ্যমকে বাবুল বলেন, আমাদের দলের নেতৃত্ব দেবে তামিম। আশা করি পুরো টুর্নামেন্টে তামিম অধিনায়কত্ব করতে পারবে।

তামিমের ফিটনেস নিয়ে বরিশালের কোচ জানান, তামিমের সাথে আমার কথা হয়েছে। সে নিজেও বলেছে যে ব্যাটিং করে এখন স্বাচ্ছন্দ্যবোধ করছে, ভালো লাগছে। শতভাগ ফিট আছে। আমার কাছে মনে হয়েছে খুব ভালো অবস্থায় আছে। মিরপুরেই মনে হয়েছিল ভালো। আজকে আরও ভালো শেপে আছে।

ফরচুন বরিশালে আছেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শোয়েব মালিক, দীনেশ চান্দিমাল, ডেভিড মিলার, ফখর জামান, মেহেদি হাসান মিরাজ, ইবরাহিম জাদরান, পল স্টার্লিং, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে, সৈয়দ খালেদ আহমেদ, রকিবুল হাসান, মেহেদি হাসান রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, নুয়ান থুসারা, প্রান্তিক নওরোজ নাবিল, মোহাম্মদ ইমরান ও আকিফ জাভেদ।

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *