১১ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
রোববার এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ, ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
অভিনন্দন বার্তায় জাপা চেয়ারম্যান বলেন, ক্রিকেট মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের এই বিজয় অনিবার্য ছিল। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং-এ অসাধারণ নৈপুণ্য দেখিয়েই টেস্ট জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল।
জিএম কাদের আশা প্রকাশ করে বলেন, এই সফরে জিম্বাবুয়ে বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও জয়ের এই ধারা অক্ষুণ্ণ থাকবে। তিনি বলেন, অবশ্যই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ একদিন রাজত্ব করবে।
জিএম কাদের/এসকেএম















