২৫ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): পাবনা জেলা শহরের চক ছাতিয়ানী মহল্লায় ‘বিষাক্ত মদ’ পানে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিন বন্ধুর মৃত্যু হয়।
মারা যাওয়া তিন বন্ধু হলেন চক ছাতিয়ানী মহল্লার ৩৫ বছর বয়সী রবিউল ইসলাম, ৩৪ বছর বয়সী জনি আহম্মেদ ও রুবেল হোসেন। চিকিৎসাধীন দুই বন্ধু একই মহল্লার সবুজ হোসেন ও রতন শেখ।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, পাঁচ বন্ধু জেলা শহরে দোকানের কর্মচারী হিসেবে কাজ করেন। দিনের কাজ শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারা শহরের বড় বাজার এলাকা থেকে মদ কিনে পান করেন। গতকাল শুক্রবার ভোর থেকে তাদের নানা শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে। পরিবারের লোকজন তাদের পাঁচজনকে হাসপাতালে ভর্তি করেন। পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে জনি মারা যান। রতন একই হাসপাতালে চিকিৎসাধীন। আশঙ্কাজনক অবস্থায় রবিউল, রুবেল ও সবুজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা রবিউল ও রুবেলকে মৃত ঘোষণা করেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ওই এলাকা পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা যায়, মদ পানের পর বিষক্রিয়ায় তিন বন্ধু মারা গেছেন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে।
বিষাক্ত মদ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply