বুধবার ব্যাংক বন্ধ

১৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আগামী বুধবার সব ব্যাংক বন্ধ থাকবে। এর আগে জানানও হয়েছিল মঙ্গলবার ব্যাংক বন্ধ থাকবে।

বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছুটির দিন পরিবর্তনের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক।

বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানও ওই প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানায়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ১৯ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত ছুটি ১৯ অক্টোবর পরিবর্তে ২০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *