বেইলি রোডে অগ্নিকাণ্ডে দুই সাংবাদিকের মৃত্যু

নিউজ ডেস্ক: রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন দুই সাংবাদিক।

তারা হলেন- তুষার হাওলাদার ও অভিশ্রুতি শাস্ত্রী। তুষার হাওলাদার সবশেষ স্টার টেক নামে একটি আইটি কোম্পানিতে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। অভিশ্রুতি শাস্ত্রী ‘দ্য রিপোর্টে’ কর্মরত ছিলেন। জানা গেছে তারা দুজনই দ্য রিপোর্টের সাবেক সহকর্মী ছিলেন।

তুষার হাওলাদার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সদ্য স্নাতক পাশ করেছেন। আর অভিশ্রুতি শাস্ত্রী রাজধানীর ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

অগ্নিকাণ্ড/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ